রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে মোজাফফর আহমেদ চৌধুরী লেনিন (৫১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও ৬ নম্বর শান্তিপুর কালভার্ড রোডের পাশের খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে শান্তিপুর কালভার্ড রোডের পাশে খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় লাশটি। ঘটনাস্থলেই তার পরনের জামা কাপড় তল্লাশি করে পকেটে একটি এনআইডি কার্ড পাওয়া যায়। সেখান থেকে তার নাম জানা যায় মোজাফফর আহমেদ চৌধুরী লেনিন। বাবার নাম সেলিম চৌধুরী।
তিনি জানান, মরদেহ ওলট-পালট করে কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহটি মর্গের মর্চুয়্যারিতে সংরক্ষণ করে রাখা হয়েছে।
তিনি আরও জানান, তার এনআইডিতে থাকা ঠিকানায় গিয়ে কোনও পরিচয় মেলেনি বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রিপেইড মিটারের বন্ধের দাবিতে ঈশ্বরদীতে প্রতিবাদ সমাবেশ
‘আমরা যেন সমস্যা সমাধানে কাজ করতে পারি’ কৃষকদের হাসনাত আবদুল্লাহ