রিজিয়ার সঙ্গে নিউ ইয়র্ক মাতালেনসেলিম ইব্রাহিম

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

‘স্বর্ণালী গানের আসর’ শিরোনামের একটি কনসার্ট অনুষ্ঠিত হলো সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।  প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আয়োজিত এই জমজমাট  এই অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ালেন জনপ্রিয় কন্ঠশিল্পী ‍রিজিয়া পারভীন। অনুষ্ঠানের একপর্যায়ে রিজিয়া পারভীনের আহবানে মঞ্চে ওঠেন আরেক শ্রোতাপ্রিয় হায়ক সেলিম ইব্রাহিম। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি। 

বাংলাদেশের নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্ম নেওয়া সেলিম ইব্রাহিম শৈশব থেকেই সংগীতপ্রেমি। মাত্র তৃতীয় শ্রেণীতেই সংগীতে পুরস্কার অর্জন করেন। তার সংগীতের হাতেখড়ি ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত শিল্পী প্রয়াত পিন্টু ভট্টাচার্যের কাছে। পরবর্তীতে তিনি কায়েকোবাদ সাংস্কৃতিক পরিষদের হয়ে গান ও নাটক পরিবেশন করেন এবং সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। 

দেশে থাকাকালীন বাংলাদেশ টেলিভিশনের বেশ কয়েকটি অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুক্ত ছিলেন তিনি। প্রবাসে এসেও থেমে থাকেননি সদরঙ ওয়ার্ল্ডওয়াইড মিউজিক সেন্টার নিউইয়র্কে গুরু তপন কান্তি বৈদ্য-এর কাছে ১০ বছর ধরে ক্ল্যাসিক্যাল সংগীতে উচ্চতর প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি নিউইয়র্কের বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত পারফর্ম করছেন। 

সেলিম ইব্রাহিম বলেন, রিজিয়া পারভীনের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা আমার জন্য গর্বের। আমরা প্রবাসে থেকেও বাংলা গানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, যেন পরবর্তী প্রজন্ম সংগীতের ঐতিহ্য ধরে রাখতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোটাইম মিউজিকের কর্ণধার খাইরুল ইসলাম খোকন, কেবি মাল্টিমিডিয়ার কর্ণধার কামরুজ্জামান বকুলসহ প্রবাসী সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনা করেন শিল্পী সেলিম ইব্রাহিম নিজেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত