পুরান ঢাকায় ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি চালকের মৃত্যু

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম

রাজধানীর পুরান ঢাকায় কারাগারের মালামাল বহনকারী ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামে এক ঠেলাগাড়ি চালকের মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে সহকর্মীরা সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আশরাফুল ইসলাম জানান, সোহাগের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার পূর্ব চরপদ্ম গ্রামে। বর্তমানে কেরানীগঞ্জ জিনজিরা এলাকায় থাকতেন। তারা কয়েকজ মিলে ঠেলাগাড়ির দিয়ে মালামাল পরিবহন করেন।

তিনি আরও জানান, বংশাল আগামসি লেন থেকে ঠেলাগাড়িতে ইট নিয়ে চকবাজার এলাকায় যাচ্ছিলেন। নাজিমুদ্দিন রোডের বড় মসজিদ এলাকা দিয়ে যাওয়ার সময় কারাগারের মালামালা বহনকারী একটি ট্রাক ঠেলাগাড়িকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন সোহাগ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানায় অবহিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত