শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের চেয়ারম্যান ইন্দোনেশিয়া যাচ্ছেন

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম

ইন্দোনেশিয়া ন্যাশনাল শিপার্স কাউন্সিলের উদ্যোগে ০৫-০৭ নভেম্বর ইন্দোনেশিয়ার বালি-তে অনুষ্ঠিতব্য এশিয়ান শিপার্স এ্যালায়েন্স (এএসএ) এবং গ্লোবাল শিপার্স এ্যালায়েন্স (জিএসএ) এর বার্ষিক সভায় যোগদানের উদ্দেশ্যে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের চেয়ারম্যান ও এশিয়ান শিপার্স এ্যালায়েন্স (এএসএ) এর ভাইস-চেয়ারম্যান মো. রেজাউল করিম রবিবার (০২ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।

উক্ত সভায় মেরিটাইম ইস্যুজ; দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সক্ষমতা; জাহাজ মালিকদের প্রধান চ্যালেঞ্জ; এএসএ-জিএসএ ভবিষ্যত উন্নয়ন; এএসএ ও জিএসএ ওয়ার্ক প্ল্যান-২০২৬ এবং মেম্বারশিপ ইস্যুজ এর উপর আলোচনা করা হবে।

বাংলাদেশ ছাড়াও ইউরোপিয়ান, হংকং, কোরিয়া, অস্ট্রেলিয়া শিপার্স কাউন্সিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ান ন্যাশনাল শিপার্স কাউন্সিল ও ম্যাকাও শিপার্স এসোসিয়েশন এবং আমেরিকান এসোসিয়েশন অফ এক্সর্পোটারস এন্ড ইমর্পোটারস এর প্রতিনিধিবৃন্দও উক্ত সভায় যোগদান করবেন।

শিপার্স কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: আরিফুল আহ্সান চেয়ারম্যান মহোদয়ের সফরসঙ্গী হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত