স্থপতি জেরিনা হোসেন
নগর-পরিকল্পনাবিদ
একটি নগরের বিকাশের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রয়োজন। কিন্তু সিডিএ বা সিটি করপোরেশনে আমরা তা দেখতে পাচ্ছি না। এই নগরের জন্য সিটি করপোরেশনে একটি প্ল্যানিং ডিপার্টমেন্ট থাকা উচিত। যারা নগরটি কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে গাইডলাইন দেবে। কিন্তু আমরা এখানে দেখছি, সবকিছুর সিদ্ধান্ত দিচ্ছেন মেয়র। প্রকৌশলীর সিদ্ধান্তও উনি দিচ্ছেন, প্ল্যানিং সিদ্ধান্তও উনি দিচ্ছেন। মনে হয় যেন মেয়র সব জান্তা। মেয়র তো সব জানার কথা নয়।
আমরা দেখছি, নগরে সৌন্দর্যবর্ধনের কথা বলা হচ্ছে। সৌন্দর্যবর্ধন বলতে কি কিছু আছে? শুধু লাইটিং ও রঙ-বেরঙ কিছু লাগিয়ে দিলেই সৌন্দর্যবর্ধন হয়ে যায়? এটা হবে নান্দনিকতা। আমরা নান্দনিকতাকে হারিয়ে ফেলছি। কাজীর দেউড়ি মোড়ে আউটার স্টেডিয়ামে একটি সুন্দর ডিজাইন করে আমরা পাবলিক টয়লেটকে রাস্তার লেবেলের নিচে দিয়েছিলাম। যাতে বাইরে থেকে দেখা না যায়। কিন্তু সেটা ভেঙে এখন মোড়ের মধ্যে আবার পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছে। একদিকে সার্কিট হাউজ ও র্যাডিসন হোটেল রয়েছে এই পথে। এটি শহরের ইমেজের বিষয়। এখানে কেন উন্মুক্তভাবে পাবলিক টয়লেট রাখতে হবে?
