মুন্সীগঞ্জের লৌহজংয়ে কাভার্ডভ্যানে করে পরিবহনের সময় ৮ কেজি গাঁজাসহ মো. শিমুল মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ তথা ডিবি।
রবিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে জেলার লৌহজং উপজেলার সিতারামপুর বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় কাভার্ডভ্যান থেকে সমুদয় ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
আটক শিমুল মিয়ার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকায়। তিনি মৃত আব্দুল বারেকের ছেলে। তার বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে বলেও জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে পাঠানো হবে।
অভিবাসন অভিযান আরও কঠোর করার নির্দেশ ট্রাম্পের