চারঘাটে বড়াল নদীতে ডুবে ২ কিশোরের মৃত্যু

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

রাজশাহীর চারঘাটে বড়াল নদীতে ডুবে ২ কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে গোসল করতে নেমে তারা নদীতে ডুবে যায়। বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো চারঘাট পৌর এলাকার থানাপাড়া গ্রামের সাজ্জাদের ছেলে মাহিদ (১৭) ও ইসরাফিলের ছেলে রিহান (১৬)। দুজনেরই বাড়ি পাশাপাশি। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চারঘাট দমকল বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে থানাপাড়া সোয়ালজ প্রাথমিক স্কুল মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলে। দুপুর একটার দিকে তারা সকলে বড়াল নদীর চারঘাট বাজার সংলগ্ন বালুঘাট পয়েন্টে গোসল করতে নামে। হঠাৎই রিহান ও মাহিদ ডুবে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে। খবর পেয়ে দমকল বিভাগের রাজশাহী সদর দপ্তর থেকে তিনজন ডুবুরি গিয়ে উদ্ধারের নামে। বিকেল সাড়ে ৩টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত