এখন থেকে চিকিৎসা, আইন বা আর্থিক পরামর্শ দেওয়া থেকে বিরত থাকবে চ্যাটজিপিটি। দায়িত্ব সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ওপেনএআই। এখন থেকে এই এআই শুধুমাত্র শিক্ষাসহায়তা হিসেবে কাজ করবে, ধারণা এবং প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করবে, কিন্তু ব্যক্তিগত বা পেশাদার পরামর্শ দেবে না।
ব্যবহারকারীরা এখনও সাধারণ বিষয় জিজ্ঞেস করতে পারবেন—যেমন করের হার, উইল বা সাধারণ চিকিৎসার পদ্ধতি—কিন্তু চ্যাটজিপিটি কোনও ওষুধের নাম,পরিমাণ, মামলা ফাইলের খসড়া বা বিনিয়োগের সুপারিশ দেবে না। এই সীমাবদ্ধতা এড়ানোর যেকোন চেষ্টা ব্লক করা হবে।
এই আপডেট ব্যবহারকারীর নিরাপত্তা বৃদ্ধি করবে। এই নতুন আপডেটে রয়েছে ব্যক্তি চিহ্নিতকরণ প্রযুক্তি সীমাবদ্ধ করা,একাডেমিক জালিয়াতি প্রতিরোধ করা এবং মানসিক স্বাস্থ্যের সংকটে সহায়তা প্রদান। ওপেনএআই সতর্ক করেছে যে চ্যাটজিপিটি লাইসেন্সপ্রাপ্ত পেশাদারদের বিকল্প হতে পারে না এবং এতে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেয়।
×
