জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো সমঝোতা হবে না। বুধবার (৫ নভেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লেখেন, ‘এই ঐতিহাসিক নির্বাচন এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়বে। কোনো সমঝোতা করা হবে না।’
এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও জানিয়েছেন, দলটি দেশের রাজনৈতিক পরিবর্তনের ধারায় ‘নিজেদের শক্তি ও আদর্শের ওপর নির্ভর করেই’ নির্বাচনে অংশ নিতে চায়।
দলীয় সূত্র জানায়, এনসিপি ইতোমধ্যে সারাদেশে প্রার্থী চূড়ান্তের কাজ এগিয়ে নিচ্ছে। আসন্ন নির্বাচনে দলটি ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
