'শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করবে এনসিপি'

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:১১ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মো. আব্দুল আহাদ বলেছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন নিশ্চিত করতে করতে হবে। সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, কথা বলতে পারবে। সাধারণ মানুষ ভাতের অধিকার পাবেন। শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের অধিকার পাবেন। এ জন্যই বাংলাদেশের মানুষ তারা জীবন দিয়েছেন।

আজ বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। মধ্যপাড়া পাথর খনির পাথর সরকারি কাজে ব্যবহার করতে বাধ্য করা হবে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন বন্ধ কার স্বার্থে তা খুঁজে বের করা হবে। আমরা এনসিপি আপনাদের জন্য কাজ করকে চাই। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি।

জাতীয় নাগরিক পাটি, (এনসিপি) পার্বতীপুর শাখার সমন্বয়কারী তারিকুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পাটি, (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক জাতীয় ছাত্র শক্তি আল মেহরাজ শাহারিয়ার মিথুন, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) গাজীপুর জেলা সমন্বয়কারী নার্গিস সুলতানা, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) দিনাজপুর জেলা সমন্বয়কারী ফয়সাল করিম সোয়েব, যুগ্ন সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) সহসমন্বয়কারী জোবায়দুল ইসলাম, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) সমন্বয়কারী বোচাগঞ্জ অধ্যাপক, এম এ তাপছির, জাতীয় নাগরিক পাটি (এনসিপি) সমন্বয়কারী চিরিরবন্দর সোহেল সাজ্জাদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

উপজেলার ১০টি ইউনিয়ন ও এক পৌরসভা থেকে আসা নারী পুরুষ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে আসেন। পরে শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত