৬ প্রশ্নের উত্তর দিলেন সর্ব মিত্র চাকমা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমার লাঠি হাতে একজন বৃদ্ধকে সরানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হওয়ার পর, সর্ব মিত্র বিষয়টি পরিষ্কার করতে ফেসবুকে ৬টি প্রশ্নের উত্তর দেন।

১. বৃদ্ধের সঙ্গে কেন এমন আচরণ?

সর্ব মিত্র জানান, বৃদ্ধ ব্যক্তিকে পূর্বে পাঁচ–ছয়বার সতর্ক করা হয়েছিল। মাদক সেবনের অভিযোগ থাকা সত্ত্বেও তাকে ক্যাম্পাস থেকে সরানো যায়নি, তাই ভিডিওতে দৃশ্যমান অসহায়তা প্রকাশ পায়।

২. স্থানটি ক্যাম্পাসের বাইরে কি?

তিনি জানান, ঘটনাস্থল মূলত অমর একুশে হলের শিক্ষার্থীদের ব্যবহৃত ফুটপাত, যা ক্যাম্পাসের অংশ।

৩. বৃদ্ধকে প্রহার করা হয়েছে কি?

সর্ব মিত্র বলেন, বৃদ্ধের ব্যাগে মাদকসহ অন্যান্য উপাদান ছিল। তাকে প্রহার করা হয়নি; লাঠি ব্যবহার করা হয়েছিল শুধুমাত্র ব্যাগ সরানোর জন্য।

৪. সর্ব মিত্রের এখতিয়ার কতটুকু?

ডাকসু বডির একজন সদস্য হিসেবে তিনি প্রক্টরিয়াল বডির কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও সহায়তা করতে পারেন।

৫. পুলিশের হাতে কেন না দেওয়া হলো?

বৃদ্ধের অসহায়ত্ব বিবেচনা করে বার বার তাকে বুঝানো হয়েছে। ধরে নিজে তাকে সরিয়েছেন।

৬. ভিডিও কে ধারণ করেছিল?

সর্ব মিত্র জানান, এটি পরিকল্পিতভাবে বাইক থেকে ধারণ করা হয়েছে এবং ভিডিও ধারকরা রাজনৈতিক দলের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত