আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি চতুর্দশ সংসদ নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর রাখার পক্ষে মতামত প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়ে ৯ম দিনের আপিল শুনানিতে এই মন্তব্য করেন।
এদিন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে দ্বিতীয় দিনের মতো শুনানি হয়। এদিন শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
শুনানি অনুষ্ঠিত হয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। অ্যাটর্নি জেনারেল আগের দিনও প্রায় দেড় ঘণ্টা শুনানি করেছেন।
ফের আদর-বুবলী জুটি