জাকির নায়েকের ঢাকা সফর আপাতত স্থগিত, আসতে পারেন মার্চে

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

বিশিষ্ট ইসলামী স্কলার ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ‘স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট’ জানিয়েছে, নির্বাচনের পরে সরকারের অনুমতি মিললে আগামী মার্চ মাসে এ মেগা লেকচার প্রোগ্রামটি আয়োজন করা হতে পারে।

আজ বৃহস্পতিবার স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও আলি রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানায়, তারা আশাবাদী যে, নির্বাচনের পরে জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়ার অনুমতি মিলবে। জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চেয়েছিল। কিন্তু গত ৪ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় তাকে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিস্তারিত ভিডিওতে

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত