নারায়ণগেঞ্জে নির্মার্ণধীন উড়াল সড়কের (ফ্লাইওভার) কাজ করার সময়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সদরের ফতুল্লার কাশিপুর এলাকায় মুক্তারপুর-পঞ্চবটি সড়কে এ ঘটনা ঘটে।
মৃত মো. ইয়াসিন আরাফাত বাবু (২৮) ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জের আবু কালামের ছেলে। পেশায় নির্মাণ শ্রমিক।
দগ্ধরা হলেন রবিউল (২২), জমির আলী (২৩) ও ইমরান (২২)।
ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে মুক্তারপুর-পঞ্চবটি সড়কে নির্মাণাধীন ফ্লাইওভারে চারজন রড টেনে উপরে তুলছিলেন। এসময় বৈদ্যুতিক তারে লেগে বিদুৎস্পৃষ্ট হয় চারজন। এতে ঘটনাস্থলেই শ্রমিক ইয়াসিনের মৃত্যু হয়। দগ্ধ তিনজনকে চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
