সরাইলে ট্রাকচাপায় নিহত ২

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী। 

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বেলা সাড়ে ১০টার দিকে জানান, বড্ডাপাড়া আলিয়া মাদরাসার সামনে যশোর জেলার মনিরাপুর হতে সিলেট জেলার লামাগাজীগামী একটি মাছবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ড্রাইভার ও এক যাত্রীর নিহত হন। তবে নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরো জানান, সকালে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত