দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নাগরিকসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার রসুলপুর (পলিপাড়া) গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন-ভারতের দক্ষিণ দিনাজপুরের মারগ্রাম গ্রামের নেপাল বর্মন (২৯), নওগাঁর মহাদেবপুরের শালবাড়ী গ্রামের জলি রাণী (৩০) ও তার দুই মেয়ে তনুশ্রী রাণী (১০), রাজশ্রী রাণী (৩), পতীতলার বড়চাঁদপুর গ্রামের বিজন কুমার দাস (৫৫) ও তার স্ত্রী লিপি রাণী দাস (৪৭)।
সীমান্ত এলাকার রসুলপুর বিওপি সীমান্ত ফাঁড়িতে প্রেস প্রেসবিফিং বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। আটকদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে থানায় একটি মামলা করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিকসহ সংঘবদ্ধ মানব, নারী ও শিশু পাচার চক্রের ৬ সদস্যকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
বিজিবি জানায়, নেপাল বর্মন বাংলাদেশের বিরামপুর উপজেলার কাটলা বাজার এলাকার ভোলা, রোস্তম ও শহিদুল নামে তিন পাচারকারীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচারের কার্যক্রম চালিয়ে আসছে।
আড়াইহাজারে পিস্তলসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে কলেজছাত্রী নিখোঁজ