দৌলতপুরে অভাবের তাড়নায় সন্তানকে হত্যা করে, মায়ের আত্মহত্যা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে প্রবাসীর স্ত্রী অভাবের তাড়নায় আড়াই বছরের শিশু কন্যাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মা নিজেও আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) আর্থিক সংকট ও পারিবারিক অশান্তি কারণে বেশ কয়েক দিন ধরেই মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। এ ঘটনার জের ধরেই রেশমা খাতুন তার কন্যা সন্তান লামিয়াকে প্রথমে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পরে নিজেও ঘরের সিলিং এর সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করে না পেয়ে ঘরের জানালা দিয়ে উঁকি মেরে রেশমা খাতুনকে সিলিং এর সঙ্গে ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশু কন্যা ও মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলয়মান শেখ জানান, নিজ ঘরে শিশুর ও মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহতের প্রবাসী স্বামী রহিদুল দীর্ঘদিন ধরে স্ত্রী ও শিশু কন্যার কোনও খোঁজ খবর রাখে না। তাদের খরচাপাতি কিছু না দেয়ায় আর্থিক কষ্টে দিন কাটছিলও। সে কারণে পারিবারিক কলহ চলছিলও। যার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। নিহত মা ও শিশুর মরদেহ ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত