কাকরাইলে গির্জা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৫১ এএম

রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার পর এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার দিকে গির্জার সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অপরটি অক্ষত অবস্থায় পড়ে থাকে। 

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে।

ঘটনার পর এলাকাজুড়ে পুলিশ ও ডিএমপির ডগ স্কোয়াড তল্লাশি চালায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি এবং হামলার কারণও জানা যায়নি।

গির্জা সূত্রে জানা গেছে, শনিবার সকালে সেন্ট মেরি’স ক্যাথেড্রালে একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ৬০০ অতিথি অংশ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত