মুরাদনগরে আ. লীগ ও অঙ্গ সংগঠনের ৩ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:০১ পিএম

কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৮ নভেম্বর) সকালে আটকদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।

উপজেলার ভিন্ন ভিন্ন এলাকার নিজ নিজ বাড়ি থেকে শুক্রবার (০৭ নভেম্বর) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন (৪৫), আন্দিকোট ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিক মিয়া (৪০) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুরাদনগর উপজেলার সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সম্রাট (৩৫)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দৌলবাড়ি এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.বিল্লাল হোসেন ও ডালপা এলাকা থেকে ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.রফিক মিয়াকে গ্রেপ্তার করে বাঙ্গরা বাজার থানার পুলিশ। এছাড়া বাখরনগর গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম সম্রাটকে গ্রেপ্তার করে মুরাদনগর থানার পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত