কামরুজ্জামান রতন

ধানের শীষের বাহিরে গিয়ে কথা বললে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হবেন

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পিএম

বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন বলেছেন, ধানের শীষের বাহিরে গিয়ে যারা দলের নামে কথা বলবেন তাঁর ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হবেন।

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (৮নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার ভবেরচর বাসষ্টান্ড সংলগ্ন মামামি রেস্টুরেন্টে সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে লক্ষীপুরা মোড় এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি, জেলা আহবায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম পিন্টু, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো. ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, মোজাম্মেল হক মুন্না, সাইদুর রহমান সাইদ, নাজির শিকদার, নুরুল আমিন সরকার, রাসেল দেওয়ান রাজিয়া সুলতানা আইবি, মিজানুর রহমান মিজান প্রমুখ।

এ সময় কামরুজ্জামান রতন বলেন, আমরা ধানের শীষ প্রতীকের জয়ের জন্য দেশব্যাপী কাজ করে যাচ্ছি, মনোনয়ন পেলেও আছি না পেলেও দলের প্রতি আনুগত্য ছিলাম আছি থাকব। তবে কেউ যদি ধানের শীষের বাহিরে গিয়ে দলের নামে কথা বলেন তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত