কুমিল্লায় ‘ঝটিকা মিছিলের’ অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাষ্ট্রবিরোধী কর্মকা-, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নিরাপত্তা বিঘেœর অভিযোগে অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, বিদেশে পলাতক নিষিদ্ধ ঘোষিত এক সংগঠনের কয়েকজন নেতা স্থানীয়ভাবে অর্থ পাঠিয়ে সরকারবিরোধী কর্মকা-ে উসকানি দিচ্ছেন। তাদের অর্থায়নে শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মিনিটের একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে অংশ নিতে বিভিন্ন থানা এলাকা থেকে টাকার বিনিময়ে লোক জড়ো করা হয় এবং ভাড়া
করা গাড়িতে করে তাদের সেখানে নেওয়া হয়।
সংক্ষিপ্ত সময়ের ওই মিছিলে অংশগ্রহণকারীদের অনেকে মুখে রুমাল বা মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখেন। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও উসকানিমূলক পোস্ট দিয়ে আত্মগোপনে থাকা কয়েকজন ওই মিছিলকে ইন্ধন দিয়েছেন। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মো. আবদুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতদের নামে পুরনো মামলা আছে। নতুন মামলা হবে। মামলা শেষে আদালতে তোলা হবে।
এ বিষয়ে পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন জানান, বিদেশে পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিলসহ জনমনে আতঙ্ক সৃষ্টি করাচ্ছেন।
