শীতের শুরুতেই ঢাকায় বায়ুদূষণ ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম

রাজধানী ঢাকায় বায়ুদূষণ শীতের শুরুতেই গুরুতর রূপ নিয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে আইকিউএয়ার তথ্য অনুযায়ী ঢাকার গড় বায়ুমান ২০৯ রেকর্ড করা হয়েছে, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার নিয়মিত নগরীর বায়ুদূষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রতিষ্ঠানটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তা মানুষকে লাইভ বা তাৎক্ষণিক সূচক আকারে জানায় এবং সতর্ক করে।

ঢাকায় ৬টি স্থানে আজ অতিরিক্ত দূষণ দেখা গেছে। চলতি বছর শুকনা মৌসুম শুরু হওয়ার পর এতটা খারাপ বায়ুমান রেকর্ড হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার শেষের পর থেকে শুকনা মৌসুমে বায়ুদূষণ দ্রুত বাড়তে থাকে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

আন্তর্জাতিক পরিস্থিতিতেও ঢাকার অবস্থান উদ্বেগজনক। বিশ্বের ১২৭ শহরের মধ্যে ঢাকা চতুর্থ স্থানে রয়েছে। এ তালিকায় শীর্ষে ভারতের দিল্লি (৬৮৬), দ্বিতীয়ে পাকিস্তানের লাহোর (৩৪৬) এবং তৃতীয়ে কুয়েত সিটি (২৫৭)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত