মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ ক্ষুদে ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন বিএনপি কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মুন্সীগঞ্জ ৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. কামরুজ্জামান রতন।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসেরকান্দী বাজারে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সা. সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন, বিএনপি নেতা নুরুল আমিন সরকার, আ. মান্নান মিয়াজী, এবাদুল্লাহ হক, মুছা সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, সা. সম্পাদক লাভলী আক্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বস্তা করে চাল ও নগদ ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
ইলন মাস্ক এত টাকা দিয়ে কী করেন?
ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান চলছে, আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি