অনেকদিন ধরেই স্বামীর সঙ্গেই আলাদা বসবাস করছেন। বিয়ে বিচ্ছেদেরও গুঞ্জনও উঠেছে অনেকবার। শেষমেশ ভেঙেই যাচ্ছে ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মার সংসার। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন হিন্দি সিরিয়ালের দুই আলোচিত তারকা দম্পতি ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাট। এবার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন তারা এবং শিগগিরই এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের বিচ্ছেদের সঠিক কারণ জানা না গেলেও তাদের আলাদা হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে।
এদিকে অভিনেত্রী ঐশ্বরিয়া এর আগে বিচ্ছেদের গুজবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। গত জুনেই অভিনেতার সঙ্গে ক্রমেই তাদের আলাদা হওয়ার খবর রটে। তখন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘আমার জীবন তোমার বিষয়বস্তু নয়।’
তখন এ অভিনেত্রী বলেছিলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই চুপ আছি। আমি দুর্বল বলে নই, বরং আমার শান্তি রক্ষা করছি তাই। কিন্তু আপনাদের মধ্যে কেউ যেভাবে এমন কিছু লিখতে থাকেন, যা আমি কখনো বলিনি। আপনারা এমন গল্প তৈরি করেন, যা কখনো সাপোর্ট করি না এবং তথ্য বা জিজ্ঞাসা ছাড়াই নিজেদের মতো প্রচারের জন্য আমার নাম ব্যবহার করেন, যা খুবই দুঃখজনক।’
অবশেষে কিউবার সামনে খুলে গেল জাতীয় দলের দরজা
নেচে গেয়ে ১০ম গ্রেড দাবি শিক্ষকদের