দক্ষিণী সিনে তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার বিয়ের রেশ কাটার আগেই আরেক নায়িকার বিয়ের গুঞ্জন। এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী’ তারকা আনুশকা শেঠি! বাহুবলী-তে তার সঙ্গে প্রভাস-এর অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের এতটাই মুগ্ধ করেছিল যে, বাস্তবেও তাঁদের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই শোনা যায়। অনেকেই ভেবেছিলেন, হয়ত এই জুটিই বাস্তবে গাঁটছড়া বাঁধবেন।
তবে শোনা যাচ্ছে, আনুশকা নাকি পরিবারের পছন্দ করা এক ব্যবসায়ীর সঙ্গেই বিয়ের কথা এগিয়ে নিচ্ছেন। দুই পরিবারের সম্পর্কও নাকি দীর্ঘদিনের, আর সেই বন্ধুত্বকেই এবার আত্মীয়তায় রূপ দেওয়ার পরিকল্পনা চলছে।ভারতীয় গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে, বিয়েটা হতে পারে একেবারেই ঘরোয়া পরিবেশে, শুধু কাছের মানুষদের উপস্থিতিতে। যদিও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে দুই পরিবারের মধ্যে আলোচনা বেশ এগিয়েছে বলেই ধারণা ঘনিষ্ঠ মহলের।
পুরো বিষয়টাই গুঞ্জন পর্যায়েই রয়েছে এখন পর্যন্ত। এখন দেখার বিষয়, সত্যিই কি চলতি বছরেই নতুন জীবনে পা রাখবেন আনুশকা , নাকি এ-ও শুধু তারকাদের ঘিরে আরেকটি আলোচিত গসিপই থেকে যাবে!
তোপের মুখে নোরার ‘অশ্লীল’ গান সরিয়ে নিল ইউটিউব
অশ্লীলতার সব সীমা অতিক্রম, বিতর্কে সঞ্জয়-নোরার গান