প্রসিকিউটর গাজী তামিম

১৩ নভেম্বর শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা নিয়ে উদ্বেগ নেই

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম

আগামী ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধ মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই দিনটিকে ঘিরে রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এ নিয়ে কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোহাম্মদ তামিম।

রবিবার (৯ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট করেন, ১৩ নভেম্বর রায় ঘোষণা করা হবে না, বরং সেদিন রায় ঘোষণার জন্য ভবিষ্যতের একটি তারিখ নির্ধারণ করা হবে। বিচারকই রায় ঘোষণার দিন ঠিক করবেন।

গত ২৩ অক্টোবর ট্রাইব্যুনাল জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণের জন্য ১৩ নভেম্বর দিনটি নির্ধারণ করে।

মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক রযেছেন। অন্যদিকে, কারাগারে আটক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হয়েছেন। মামলাটির যুক্তিতর্কের পর্ব গত আগস্ট মাসেই শেষ হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত