খুলনায় ইজিবাইকের মোটরে ওড়না পেঁচিয়ে সুরাইয়া নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) মহানগরীর বয়রা বাজারের কাছে শেরের মোড়ে এ ঘটনাটি ঘটে। সুরাইয়া যশোরের অভয়নগর উপজেলার হিতিয়া এলাকার বাসিন্দা মো. আতিয়ার মোল্লার মেয়ে।
পুলিশ ও পথচারীরা জানায়, রবিবার সকালে যশোরের অভয়নগর থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্হিবিভাগে চিকিৎসার জন্য আসেন ওই তরুণী। চিকিৎসা গ্রহণ শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি বয়রা বাজারের কাছে শেরের মোড়ে পৌঁছালে পরিবহনটির মোটরে তরুণীর গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। একপর্যায়ে ইজিবাইক থেকে ওই তরুণী নিচে পড়ে গিয়ে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ প্রসঙ্গে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
বেনাপোল বন্দরে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া
গণভোট সংসদ নির্বাচনের দিনেই হতে হবে: আবারও বললেন ফখরুল