বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ মামলায় গ্রেপ্তার আসামিরা আগামী ১৭ নভেম্বর আত্মপক্ষ সমর্থন করতে পারবেন।
আজ সোমবার ঢাকার বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন।
শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে করা আলাদা দুই মামলায় তদন্ত কর্মকর্তার জেরা এখনেও চলছে। ১৭ নভেম্বর এসব মামলার জেরাও হবে।
গত ৩১ জুলাই এই তিনটিসহ ছয় মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এসব মামলার শেখ হাসিনার পরিবারের অন্য আসামিরা হলেন শেখ রেহানা, তার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আরেক মেয়ে আজমিনা সিদ্দিক।
এসব আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুদক।
ঢাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা