মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ রায়হান মারা গেছেন

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৫:০২ পিএম

আধিপত্যের বিরোধে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে গুলিবিদ্ধ বিএনপি কর্মী রায়হান খান (২২) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ নিয়ে সোমবারের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইয়ে। নিহত রায়হান খান চরডুমুরিয়ার রুস্তম খানের ছেলে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় রায়হান মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, সোমবার সংঘর্ষ চলাচালে গুলিতে বিএনপি কর্মী আরিফ মীর (৩৫) নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। তবে সংঘর্ষের ঘটনায় গ্রামে অভিযান চালিয়ে সাকিল ঢালী ও জিহাদ হোসেন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত, সোমবার সকালে আধিপত্য নিয়ে বিরোধের জেরে জেলা বিএনপির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদ মোল্লা গ্রুপের সঙ্গে সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক উজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা গ্রুপের সংঘর্ষে গুলিতে খুন হন বিএনপি কর্মী আরিফ মীর।

এসময় ঘটনায় ২ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হন। গুলিবিদ্ধ রায়হান খান (২২) ও ইমরান মীর (২৪) এবং আহত মো. ফারুককে (২২) ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত