মানিকগঞ্জের শিবালয়ের বীর মুক্তিযোদ্ধা হযরত আলী গায়ানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, পুলিশ কর্মকর্তাসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা হযরত আলী গায়ান (৮৮) উপজেলার ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। স্ত্রী, তিন ছেলে, আট মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
হযরত আলীর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদ আহবায়ক ডা. জালাল উদ্দিনসহ গন্যমান্যব্যক্তিবর্গ গভীর শোক-সমাবেদনা জানিয়েছেন।
