১০ পণ্য আমদানিতে ন্যূনতম মার্জিন রাখার নির্দেশ

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:১৮ এএম

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ১০টি পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় নগদ মার্জিন ন্যূনতম রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। যা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

জানা গেছে, রমজান মাসে তেল, চিনি, পেঁয়াজ, খেজুর, ছোলাসহ বেশ কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। আমদানিনির্ভর এই পণ্যগুলোর সরবরাহ বাড়িয়ে অতিরিক্ত চাহিদা মেটাতে সরকার আগে থেকেই প্রস্তুতি নেয়। যাতে করে পণ্যের দাম অতিরিক্ত বেড়ে না যায়। এ জন্য সরবরাহ বাড়াতে আমদানির ঋণপত্র খোলা থেকে শুরু করে কিছু বাড়তি সুবিধাও দেওয়া হয় আমদানিকারকদের। এই প্রস্তুতির অংশ হিসেবে এবারে ঋণপত্র খোলা সহজ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত