দিল্লি বিস্ফোরণের নিন্দা জানালো তালেবান

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১০:৫১ এএম

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার ভারতের দিল্লিতে সম্প্রতি সংঘটিত বিস্ফোরণকে নিন্দা জানিয়েছে। মঙ্গলবার তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়,'ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির লাল কেল্লায় বিস্ফোরণের দৃঢ় নিন্দা জানাচ্ছে, যার ফলে বেসামরিক মানুষ প্রাণহানি হয়েছে এবং অনেকে আহত হয়েছেন।' 
 
বিবৃতিতে আরও জানানো হয়েছে, 'শোকসন্তপ্ত পরিবার ও সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি' 

তালেবান ক্ষমতায় ফেরার পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক প্রথম দিকে কিছুটা দূরত্বপূর্ণ ছিল। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্ক আরও উষ্ণ হওয়ার ইঙ্গিত দেখা দিয়েছে। সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একটি প্রতিনিধি দলের সঙ্গে ভারতে সফর করেন।

আফগানিস্তান ছাড়াও মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মরক্কো, আর্জেন্টিনা ও বাংলাদেশের রাষ্ট্রদূতসহ আরো অনেক দেশের রাষ্ট্রদূতরা শোক ও নিন্দা জ্ঞাপন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত