জবিতে ইসলামী ছাত্রীসংস্থার ফ্রি হিজাব বিতরণ

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে ফ্রি হিজাব বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী অংশ নেন এবং পছন্দমতো হিজাব উপহার পান।

আজ বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমি ভবনের নিচতলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ছাত্রীসংস্থা জানিয়েছে, দুই দিনব্যাপী এ আয়োজন চলবে।

সরাসরি উপস্থিতিতে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে জবি শিক্ষার্থীদের মধ্যে হিজাব বিতরণ করছে সংগঠনটি। নারী শিক্ষার্থীরা হিজাব পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।

শিক্ষার্থীরা বলেন, “হিজাব একজন নারীর সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করে। এটি আমাদের পরিচয়ের অংশ এবং গর্বের প্রতীক।”

ইসলামী ছাত্রীসংস্থার সভানেত্রী সুখিমন খাতুন বলেন, “হিজাব নারীর অহংকার ও সৌন্দর্যের প্রতীক। নারীর অগ্রগতির পথে হিজাব কোনো বাধা নয়। সমাজে নারীদের মধ্যে যে হিজাবভীতি বা নেতিবাচক ধারণা রয়েছে, আমরা চাই তা দূর হোক। হিজাব নারীর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত