বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলাবাহিনী অরাজকতা রোধে তৎপর অবস্থানে রয়েছে।
বিশেষ মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারির আওতায় থানা সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশি অভিযান চলছে।
আমতলী থানার গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে রয়েছে মহাসড়ক সংলগ্ন ঘটখালী বাজার, খুরিয়ার খেয়াঘাট, বান্দ্রা বাজার, সাখারিয়া স্ট্যান্ড, বাধঘাট চৌরাস্তা মোড়, এক্সকুল মোড়সহ অন্যান্য স্থান।
এখানে মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের পরীক্ষা করা হচ্ছে।
জানাগেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগ তাদের লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে।
এই কর্মসূচি চলাকালীন কোনো ধরনের অরাজকতা যাতে না ঘটে, সেজন্য আমতলী থানা পুলিশ তল্লাশি অভিযান পরিচালনা করছে, জানা গেছে থানার সূত্রে।
এদিকে, আমতলী উপজেলা বিএনপির পক্ষ থেকে বিএনপির উপজেলা সদস্য সচিব তুহিন মৃধা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী সজাগ নজরদারিতে রয়েছে।
পাশাপাশি, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাঠে টহল দেবেন যাতে আওয়ামী লীগের কোনো অবৈধ কর্মকাণ্ড না হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।”
