রবি আজিয়াটা পিএলসি তাদের প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম রবি এলিট আরও শক্তিশালী করেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট ও কোটিং সলিউশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে।
এই সহযোগিতা রবি এলিটের সদস্যদের জন্য বাড়ির মেকওভার অভিজ্ঞতা নতুন মাত্রা দিতে যাচ্ছে। বার্জারের প্রিমিয়াম পেইন্টিং এবং ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসে বিশেষ ছাড়ের মাধ্যমে সদস্যরা পাবেন উন্নত, সুবিধাজনক এবং মানসম্মত পরিষেবা।
রবি এলিট সদস্যরা বার্জারের প্রিমিয়াম সার্ভিসে ২৫% পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে: এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস (ইন্টেরিয়র ও এক্সটেরিয়র), ফার্নিফ্যাব (ফার্নিচার পেইন্টিং)-এ ছাড়, ইলিউশনস (টেক্সচার পেইন্টিং)-এ ছাড়, বার্জার ডিজাইন স্টুডিও থেকে সার্ভিস চার্জ ও ডিজাইন কনসালটেন্সিতে ছাড় (কমপ্লিট ইন্টেরিয়র সলিউশন)
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি বিনিময় করেন মি. এ. কে. এম. সাদেক নেওয়াজ, চিফ বিজনেস অফিসার, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং মি. শিহাব আহমাদ, চিফ কমার্শিয়াল অফিসার, মার্কেট অপারেশন, রবি অ্যাক্সিয়াটা পিএলসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শওকত কাদের চৌধুরী, হেড অফ মার্কেটিং এবং মি. মানিক লাল দাস, ডিরেক্টর (কাস্টমার ভ্যালু সলিউশন) রবি আজিয়াটা পিএলসি থেকে; এবং মি. সাইদ শরিফ রাসেল, ক্যাটাগরি হেড, মি. শাব্বীর আহমাদ, জেনারেল সেলস ম্যানেজার (কর্পোরেট সেলস অ্যান্ড সার্ভিস) বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড থেকে। উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্ব রবি অ্যাক্সিয়াটা পিএলসি এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ লক্ষ্যকে প্রতিফলিত করে – গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল অভিজ্ঞতা এবং উদ্ভাবনী সমাধান প্রদান যা সুবিধা ও গুণগত মানকে আরও উন্নত করবে।
