খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩২ বছর। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৭টার দিকে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেল এলাকার রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বশলুর রশিদ জানান, সকালে রেললাইন দিয়ে অসাবধানতাবশত পার হওয়ার সময় কমলাপুর গামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক। এতে বুক বরাবর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি জানান, নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তার পরনে ছিল ময়লা পোশাক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত