ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

ঝিনাইদহ শহরের হামদাহ বাস স্ট্যান্ড এলাকায় ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র স্বাধীন মন্ডল (১৭) নামের একজন নিহত হয়েছেন। 

সে ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের রওশন আলীর ছেলে ও মুক্তিযোদ্ধা মশিউর রহমান ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দি‌কে কলেজ ছাত্র স্বাধীন মন্ডল ক‌লে‌জের টেস্ট পরীক্ষা শেষ করে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথিমধ্যে হামদহ বাস স্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হ‌য়। প‌রে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে স্বাধীন‌কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি ক‌রে। চিকিৎসাধীন অবস্থায় সে দুপুর ২টার দি‌কে সে মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর পাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত