নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জুলাই সনদের আদেশ জারি রাষ্ট্রপতি দিলেও জায়েজ হবে, কিন্তু নৈতিক হবে না। প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলা মোটরে দলটি অস্থায়ী কার্যালয়ে জাতীয় কৃষক শক্তির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, গত এক বছরে সরকারের সঙ্গে জনগণের বিচ্ছেদ হয়েছে। সংবিধানের ১০৬ এ যা কিছু সিদ্ধান্ত নিয়েছে, সে জন্য এই বিচ্ছেদ। এটার আইনি ভিত্তি থাকলেও নৈতিক ভিত্তি নেই।

তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে জনগণ একমত ছিল। কিন্তু রাজনৈতিক দলগুলো একমত ছিল না। বিএনপি-জামায়াত দুই দলের নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টির ফলে আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত