স্যামসাং ইলেকট্রনিক্স তাদের নির্দিষ্ট কিছু মেমোরি চিপের দাম বৃদ্ধি করেছে। এ বাড়তি মূল্যবৃদ্ধি সেপ্টেম্বরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার নির্মাতাদের কারণে এ ধরণের চিপের চাহিদা বাড়ছে। ৩২ জিবি ডিডিআর৫ মডিউলের চুক্তি মূল্য বেড়ে ২৩৯ মার্কিন ডলার হয়েছে, যা আগে ছিল ১৪৯ ডলার, আর ১৬ জিবি ও ১২৮ জিবি চিপের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মেমোরি চিপের ঘাটতি সার্ভার নির্মাতা ও ডেটা সেন্টার অপারেটরদের জন্য সরবরাহে চাপ সৃষ্টি করছে । এ মূল্যবৃদ্ধিতে স্যামসাং এর স্মার্টফোন, কম্পিউটার ও অন্যান্য ডিভাইসের দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সহ বেশিরভাগ এশিয় দেশ গুলোতে স্যামসাং এর অ্যান্ড্রয়েড ডিভাইস এর জনপ্রিয়তা থাকায় এ মূল্যবৃদ্ধি ইতোমধ্যে শংকা সৃষ্টি করেছে। অনেক গ্রাহক ইতোমধ্যেই মজুদ শুরু করেছেন।
বিশ্লেষকরা বলছেন, স্যামসাং ধীরে ধীরে এআই চিপের ব্যবহার শুরুর কারণে কোম্পানির দাম নির্ধারণের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে চুক্তি মূল্য ৪০–৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা শিল্পের গড় বৃদ্ধির ৩০ শতাংশের চেয়ে বেশি।
