বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি দেশের নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার পাশাপাশি সব রাজনৈতিক দলকে গঠনমূলকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ইইউ তাদের এক ফেসবুক পোস্টে জানায়, অন্তর্বর্তী সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনের পথে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে আমরা সমর্থন করি।
সংস্থাটি তাদের বার্তায় আরও বলে, আগামী ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রেক্ষিতে আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানাই।
ইইউ রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণ ও গঠনমূলক ভূমিকা পালনেরও আহ্বান জানিয়ে বলে, আমরা রাজনৈতিক দলগুলোকে পরবর্তী ধাপে গঠনমূলকভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করছি।
