মাগুরার শালিখার আড়পাড়ায় নারী সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, ‘নারীকে ক্ষমতার বাইরে রেখে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না। নারী ও শিশুদের উন্নয়ন তথা দেশের উন্নয়নে বিএনপির কোনো বিকল্প নেই।
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়ী করবেন, সব ভেদাভেদ ভুলে আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাত শক্তিশালী করুন। বিএনপি ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ সুবিধা পাবে।
গতকাল রবিবার বিকেলে মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুলে মাঠে নারী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ধানের শীষ যার হাতে তিনি তারেক রহমানের প্রার্থী। মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই আসনে নিতাই রায় চৌধুরীকে বিজয়ী করবেন। তাহলে তারেক রহমানের হাত শক্তিশালী হবে।’
