গাজীপুরে বিএনপির আনন্দ মিছিল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে গাজীপুরে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকন্ঠা থাকলেও জনজীবনের স্বাভাবিক পরিস্থিতি ছিল স্বাভাবিক।

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিদিনের ন্যায় দূরপাল্লার যানবাহনের যে ব্যাপকতা ছিল তা কিছুটা কম। এছাড়া স্থানীয় এবং আঞ্চলিক সড়কগুলোতে ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ছিল।

গাজীপুরের অফিস, কল কারখানা, স্কুল, কলেজে রয়েছে স্বাভাবিক অবস্থা। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাজীপুর মহানগরীর বাসন থানার ওসি মোঃ শাহীন খান বলেন, ব্যস্ততম গাজীপুর চান্দনা চৌরাস্তা বাইপাস ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। যে কোন প্রকার নাশকতা প্রতিরোধ করার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।

এদিকে গাজীপুরের টঙ্গী, স্টেশন রোড, কলেজ গেট, চেরাগ আলী, বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, কোনাবাড়ি, কাশিমপুর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ছিল সতর্ক অবস্থানে। এছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেয়।

গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার রায় ঘোষণা করা কে কেন্দ্র করে যেন কেউ কোনো প্রকার অপরাধ বা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে যেন  পালাতে না পারে সেজন্য সকলেই প্রস্তুত রয়েছে।

এই রায়কে কেন্দ্র করে গাজীপুরে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

এদিকে দুপুরের দিকে শেখ হাসিনার ফাঁসির রায়ের খবরে গাজীপুর শহর, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুরে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।

গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুলের নেতৃত্বে আনুষ্ঠিত মিছিলটি রাজবাড়ী রোডের অবস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পুলিশ সুপারের কার্যালয় হয়ে আবার বিএনপি অফিসে গিয়ে শেষ হয়। 

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ভিপি ও মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদার, কামরুজ্জামান শামীম, নাসির উদ্দিন নাসির, শাহানুর ইসলাম শাহানুর, আশরাফুল আলম পলাশ, শেখ ফাহাদ আহাম্মেদ লিটন, সদর মেট্রো থানা যুবদলের আহবায়ক নাজমুল খন্দকার সুমন, মহানগর ছাত্র দলের আহবায়ক রোহানুজ্জামান শুক্কুর, মেট্রো থানা যুবদলের আহবায়ক রোবায়েত হোসেন বেলায়েত প্রমুখ।

আওয়ামী অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ ও শ্রীপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, বিএনপি নেতা প্রভাষক জহিরুল ইসলাম কাজল, নজরুল ইসলাম, কায়সার মীরধা খোকন, সাইফুল ইসলাম পলাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত