মুন্সীগঞ্জে যুবলীগের ৩ নেতাকর্মী আটক

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় যুবলীগের ৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার মালখানগর ও বাসাইলে অভিযান চালিয়ে তাদের আটক করে।  

আটককৃতরা হলেন- উপজেলার মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল দেওয়ান (৫৪), কর্মী সোহেল শেখ (৩৫) ও মন্টু ভূঁইয়া (৩০)।
 
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, দুপুর ২টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেন। এরআগে এদিন সকাল ৯টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে মিছিল করে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। পুলিশের সামনে মিছিলের ঘটনায় সিরাজদীখান থানার এসআই কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহারও করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত