আনসারে চাকরি দিতে অর্থ বাণিজ্য করেন প্রশিক্ষক নিজাম

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরের আনসার ভিডিপিতে চাকরির প্রলোভনে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠে উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন ফকিরের বিরুদ্ধে। 

অভিযোগকারী মো. তৌহিদুল ইসলাম বলেন, আমি উপজেলা আনসার ভিডিপির সদস্য হিসেবে নির্বাচনী ডিউটি ও বিভিন্ন দপ্তরে খণ্ডকালীন দায়িত্ব পালন করি। পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের গার্ডের চাকরি দিবে উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মো. নিজাম উদ্দিন ফকির ও দলনেতা হোসেনের মাধ্যমে চাকরি দিবে বলে ৪৫ হাজার টাকা নেন। হঠাৎ সরকার পতন হলে চাকরি দিতে ব্যর্থ হন তিনি। চাকরি না হওয়ায় প্রশিক্ষক নিজাম ফকিরকে বারবার টাকা ফেরত দিতে বলি। তিনি টাকা ফেরত দিতে গড়িমসি করেন। পরে তিনি কিস্তিতে টাকা ফেরত দিবেন বলে জানান। দলনেতা হোসেনের মাধ্যমে কিছু টাকা ফেরত দেন। বাকি টাকা ফেরত চাইলে হুমকি-ধমকি দেয় দলনেতা হোসেন ও প্রশিক্ষক নিজাম উদ্দিন ফকির।  

দলনেতা হোসেন ও মো. নিজাম উদ্দিন ফকির বলেন, তারা চাকরি দিবে বলে এমন কারও কাছ থেকে কোন টাকা নেয়নি বলে এড়িয়ে যান। এবং তারা অর্থ বাণিজ্যের সঙ্গে জড়িত নন।  

জেলা আনসার ভিডিপির কমান্ডার কামরুল ইসলাম বলেন, চাকরি প্রলোভনে অর্থ বাণিজ্যের বিষয়ে জেনেছি। বিষয়টি তদন্ত হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত