পটিয়ায় মোটরসাইকেল চোরাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

চট্টগ্রামের পটিয়ায় আন্ত:জেলা চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর রাতে মনসারটেক বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- প্র. এনামুল হক এনাম (২৭), মো. সোহেল (২৪), নুরুল হক প্র. আকাশ (২৫), তারেক হোসেন প্র. সুমন (২৫), মো. হাসান (২৪), সাইফুর রহমান (২৬) ও মো. হেলাল (২৭)।  

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, কুসুমপুরা ইউপির মনসারটেক বাজারে পটিয়া বোয়ালখালী সড়কের ফুলবন ব্যকারীর পশ্চিম পাশে রাস্তার উপর থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত হতে বৈধ কাগজপত্র বিহীন চোরাই ১টি পুরাতন কালো রংয়ের  পালসার ১৫০ সি সি, মোটরসাইকেল যার মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা, ১টি পুরাতন লাল রংয়ের নাম্বারবিহীন পালসার ১৫০ সি সি, মোটরসাইকেল, যার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত