এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে পঞ্চম রাউন্ডের ম্যাচে আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে আছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এর আগে বাংলাদেশ এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল ২০১৯ সালে সল্ট লেকে, সেই ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত ড্র হয়েছিল। আজ কি হবে তাতো বাকি সময়ই বলে দেবে।
ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেন শেখ মোরসালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরসালিন। বাংলাদেশের জার্সিতে এটি তার সপ্তম গোল।
চোটে পড়ে ২৭ মিনিটেই উঠে যেতে বাধ্য হলেন তারিক কাজী। তার বদলি হিসেবে মাঠে নেমেছেন শাকিল আহাদ তপু। প্রথমার্ধেই গোল শোধ দিতে পারতো ভারত। গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে ত্রাতা হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেন তিনি।
৩৪ মিনিটে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের তপু বর্মন আর ভারতের বিক্রম।
