প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। এই রিপোর্ট যখন লেখা হচ্ছে, তখন মিরপুর শেরেবাংলায় ব্যাটিং করছেন ‘মি. ডিপেন্ডেবল’। এর মাঝেই অস্ট্রেলিয়া থেকে এলো শুভেচ্ছাবার্তা। ‘সর্বজয়ী অস্ট্রেলিয়া’ দলের অধিনায়ক খ্যাত রিকি পন্টিং শুভকামনা জানিয়েছেন মুশফিককে।
সোশ্যাল মিডিয়ায় আইসিসির পোস্ট করা একটি ভিডিওবার্তায় পন্টিং বলেছেন, ‘দেখুন, অবিশ্বাস্য অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে সে এটা করেছে। আমি সবসময়ই বলি, একজন ক্রিকেটারের মান যাচাই করার সবচেয়ে বড় উপায় হলো, কতটা দীর্ঘসময় ধরে সে উচ্চমানের পারফরম্যান্স ধরে রাখছে।’
বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেছেন, ‘যখন কেউ ৭০, ৮০, ৯০ টেস্ট খেলেছে, তখন প্রায় প্রতি বছরই তাকে নিজের খেলায় পরিবর্তন আনতে হয়, উন্নতি করতে হয়—এবং ক্যারিয়ারের শেষ দিকে এসে সেটা করা সহজ নয়। তাই অসাধারণ অর্জন। তার ১০০তম ম্যাচের জন্য আমার শুভকামনা রইল, এবং আশা করি এটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা টেস্ট ম্যাচ হবে।’
ছবিতে দেখুন শততম টেস্টে মুশফিকের জন্য হরেক আয়োজন
মুশফিকের শততম টেস্টে মাঠে থাকতে না পারার আক্ষেপ সাকিবের