ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ ঢালীকান্দি এলাকায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক (৩৫) কেরানীগঞ্জ মডেল থানার মধুর চরের রবিউল ইসলামেএ ছেলে।
স্থানীয়দের দাবি, চোর সন্দেহে অজ্ঞাতনামা কয়েকজনের গণপিটুনিতে ঐ যুবকের মৃত্যু হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানান, চোর সন্দেহে কিনা তা এখনো স্পষ্ট নয়, পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
