মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০২:০৯ পিএম

ঝিনাইদহের মহেশপুরের নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে ধান ঝাড়ার কাজ করার সময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনে হাত দেওয়ায় মন্টু ঘোষ নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মন্টু একই উপজেলা লাঠিমা গ্রামের বাসিন্দা। নিহতের স্ত্রী জানান, সকালে নিজের জমির ধান ঝাড়ার জন্য মেশিনে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় ইউপি সদস্য জাহিদ হাসান বলেন, মন্টু ঘোষ খুব ভালো মানুষ ছিলেন, তার কোনো ছেলে নেই। প্রতিদিনের মতোই নিজের কাজ করছিলেন। কিন্তু অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ধরতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত