খালি পেটে মেথি ভেজানো পানি ওজন নিয়ন্ত্রণ করে

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম

মেথি পরিচিত একটি মসলা। চুল ও ত্বকের যত্নে মেথি খুবই উপকারী। তবে এর স্বাস্থ্য উপকারিতাও কম নয়। অনেক রোগ থেকে মুক্তি মেলায় এই উপাদানটি। 

বিশেষজ্ঞরা নানা সময় মেথির নানা উপকারী গুণের কথা বলে থাকেন। পুষ্টিবিদদের মতে, মেথিতে রয়েছে ভিটামিন কে, থায়ামিন, ফোলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন এ, বি আর খনিজের মধ্যে রয়েছে কপার, পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রণ, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম।

খালি পেটে মেথি ভেজানো পানি খাওয়ার কিছু উপকারিতা রয়েছে, যা প্রাচীন আয়ুর্বেদিক ওষুধ হিসেবে প্রচলিত।

হজমে সহায়তা
মেথি গ্যাস, বদহজম এবং অ্যাসিডিটির সমস্যা কমাতে সাহায্য করে। খালি পেটে মেথি ভেজানো পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয়।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ
মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এটি সহায়ক হতে পারে।

ওজন কমাতে সহায়ক
মেথি ভেজানো পানি পেট ভরাট অনুভূতি দেয়, যা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছা কমাতে সাহায্য করতে পারে।

ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করা
মেথির অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণাগুণ ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী।

কোলেস্টেরল কমানো
এটি শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে।

তবে মেথি নিয়মিত খাওয়া শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। বিশেষ করে যদি কারও কোনো দীর্ঘস্থায়ী রোগ থেকে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত